শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

পাতানো নির্বাচন হলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি তাহেরের

মো:ইলিয়াস মামুন
  • প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ মোট ভিউ

সাম্প্রতিক সময়ে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনায় উঠে আসে আগামী নির্বাচন ইস্যু।


পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেয়া জামায়াত নেতারা৷ দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আলোচনার খুঁটিনাটি বিষয় তুলে ধরে বলেন, বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সৃষ্টি হয়েছিল। আগামীতে কোনো পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পরবে বলেও জানান তিনি।

জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সরকার এবং নির্বাচন কমিশনের একটি দলের প্রতি পক্ষপাতী আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান জামায়াত নেতারা।

আরও পড়ুন:বিসিসিআই’র সাবেক কর্মকর্তা সমস্যায় পড়লে প্রতিক্রিয়া তো হবেই

শেয়ার করুন

One thought on "পাতানো নির্বাচন হলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি তাহেরের"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital