বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৮ মোট ভিউ

 

 

 

 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষি মার্কেট সংলগ্ন জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত একটি ১০ তলা ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এরই মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাকি ইউনিটগুলোও ঘটনাস্থলের পথে রয়েছে।

 

 

আরও পড়ুন : নাটোরে কাজী নজরুল ইসলাম-এঁর ১২৭ তম জন্মবার্ষিকী পালন

 

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, “রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।”

 

ঘটনার পর আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital