শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান

ট্রাফিক আইন ভঙ্গে কঠোর ডিএমপি, ২ দিনে ২৮৮০ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

 

 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত দুই দিনে পরিচালিত অভিযানে মোট ২৮৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব মামলা করে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, লালবাগে ২১৫টি, মতিঝিলে ৪৮৩টি, ওয়ারীতে ৪১৪টি, তেজগাঁওয়ে ২৪৬টি, মিরপুরে ৬২১টি, উত্তরা এলাকায় ৩১৮টি এবং গুলশানে ২৬৩টি মামলা করা হয়েছে।

মামলার পাশাপাশি অভিযানকালে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ৫৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন মানাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital