মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৪ মোট ভিউ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।

জবাবদিহি ও জনসেবায় বিশ্বাসী। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের শাস্তা ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ও ফলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে ভোট দিয়েছে, সেই আস্থা ধরে রাখা নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ করাই দলের প্রধান লক্ষ্য।

উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছেন। 

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীদের আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির স্থান হবে না। এই এলাকা হবে শান্তির নীড় এবং ঢাকা-২ আসন হবে শান্তির ঠিকানা।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষ ভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital