বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ভারতে কারাভোগ শেষে শিশুসহ ১৮ বাংলাদেশি দেশে ফিরল

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

ভারতে পাচারের শিকার শিশুসহ ১৮ বাংলাদেশি দেশে ফিরলেন বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হওয়া ১৮ নারী, পুরুষ ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ১৮ জন খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা।

তাদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী মানসিক অসুস্থ এক নারী। প্রায় ১৫ বছর আগে নিখোঁজ হওয়ার পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান তিনি। ২০১৭ সালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সন্ধান মেলে।

পরে তাকে কলকাতার মানবিক সহায়তা সংস্থা ‘ঈশ্বর সংকল্প’-এর আশ্রয়কেন্দ্রে রাখা হয়। অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের প্রচেষ্টায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও হোমে তাদের রাখা হয়। নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা নারী, পুরুষ ও শিশুদের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে রাইটস যশোর নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital