বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

মন্ত্রীর হুঁশিয়ারি ও বিইআরসির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০ মোট ভিউ

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যে সারা দেশে দুদিন এলপিজির দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এরপর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি সেলিম খান বলেন, বিকাল ৩টার দিকে বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেখানে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানি আয়োজন করে ব্যবসায়ীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।

গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ীরা বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, কোম্পানির ইচ্ছামতো দাম পরিবর্তন বন্ধসহ সাত দফা দাবি জানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

এর আগে, এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। সকালে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital