বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণ-তরুণীর প্রাণ

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ মোট ভিউ

যশোরের চৌগাছায় মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২), মিথিলা (১৭) নামে প্রেমিক প্রেমিকা নিহত হয়েছে। নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরসভার বাকপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে। তাঁরা দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন স্বজনদের সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি সাদাকালো রংয়ের ১৫০সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলো। মোটরসাইকেলটি চালাচ্ছিলো মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হয়। তাদেরকে ঘটনাস্থলে রেখে পিকআপটি মহেশপুরের দিকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে অয়নকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার আগে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital