বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

ভারতীয় ১৮ ব্রডগেজ কোচ দেশে পৌঁছেছে, পর্যায়ক্রমে আসবে আরও ১৮২টি

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ মোট ভিউ

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। ২০০টি রেলকোচ কেনার চুক্তির আওতায় এটি প্রথম চালান। পর্যায়ক্রমে আরও ১৮২টি কোচ দেশে আসবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ বলেন, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। শুক্রবার ভারতের রানাঘাট স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, দর্শনায় প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত কার্যক্রম শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কারিগরি পরীক্ষা শেষে যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি হয়। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়।

এ সময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital