বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার গ্রেপ্তার আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে: শিক্ষামন্ত্রী মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আওয়ামী আমলের নির্যাতন ও শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়’: মোবারক হোসাইন ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে ক্যামেরা: সিইসি ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে জোড়া জয় বাংলাদেশের: সেশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Arts’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত মণিরামপুরের একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না: নূরুল ইসলাম নয়ন

সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ মোট ভিউ

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (স্বপন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান (স্বপন) বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষা দেওয়া জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় চামারী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বকুল হোসেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ডার্ক)-এর কমিউনিটি মোবিলাইজার মোছা. নাজিমা খাতুন ঝর্ণা, সিংড়া উপজেলার প্রজেক্ট অফিসার (মনিটরিং) মো. তৌহিদ রহমান এবং দৈনিক গণবার্তার সিংড়া উপজেলা প্রতিনিধি আশরাফুল সরদার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, CLIMB, WaterAid ও Sweden-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান আয়োজকেরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital