বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. নাছির আহমদ আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রিজভী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল হুতিদের থামাতে ইরানকে ১০০ কোটি ডলারের প্রস্তাবের দাবি ‘ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষা’: তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগে ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, টোকিওতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত দুই হাজারের বেশি সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনী’র আস্তানা থেকে ৫ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড, অস্ত্র জব্দ সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে আতঙ্ক সৃষ্টিকারী দুই যুবকের মোবাইল ফোরেনসিকে মিলল অনলাইন জুয়ার তথ্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫ মোট ভিউ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী—আগামী ৩১ অক্টোবর (শনিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital