শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের সুযোগ বাড়াল বিআরটিএ জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয় জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা কড়াকড়ি, কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঝিনাইদহে সারের কার্ড ঘিরে সংঘর্ষে আহত ১২ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, কারণ অনুসন্ধানে পুলিশ ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তা সাঙ্গাকারা সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না: নূরুল ইসলাম নয়ন

যশোর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৯ মোট ভিউ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না, অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতিতেও বিশ্বাস করে না বিএনপি। একই সঙ্গে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার বিকালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরে টাউন হল মাঠে জেলা যুবদলের আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি মাত্র সাত মাস দায়িত্ব গ্রহন করেছে। এরই মধ্যে দেশে বড় সংকট তৈরি হয়েছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে,তখনই দেশে কোন না কোন সংকট থাকে। এই সংকট মোকাবেলায় সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে। সমাবেশে বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, একটি দল সংসদে এক কথা বলে,আর সংসদের বাইরে অন্য কথা বলে।

এ সময় বিএনপি’র বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যুব দলের সদস্যসচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, জেলা সেচ্চাসেবক দলের মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital