শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের সুযোগ বাড়াল বিআরটিএ জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয় জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা কড়াকড়ি, কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঝিনাইদহে সারের কার্ড ঘিরে সংঘর্ষে আহত ১২ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, কারণ অনুসন্ধানে পুলিশ ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তা সাঙ্গাকারা সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয়

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয়ের বন্দরে পৌঁছে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। এর আগে সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুযায়ী, ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital