শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের সুযোগ বাড়াল বিআরটিএ জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয় জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা কড়াকড়ি, কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঝিনাইদহে সারের কার্ড ঘিরে সংঘর্ষে আহত ১২ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, কারণ অনুসন্ধানে পুলিশ ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তা সাঙ্গাকারা সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital