বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

দেশের সমুদ্রসীমায়  নৌবাহিনীর নিরাপত্তায় জ্বালানি নিয়ে ১৩ জাহাজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৮ মোট ভিউ

দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ। এর মধ্যে খালাস চলছে ৫টিতে। আগামী দুই দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুটি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে তেল মজুত ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও।

সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশের সমুদ্রসীমায় জ্বালানি নিয়ে অবস্থান করছে ১৩টি জাহাজ। এর মধ্যে খালাস চলছে ৫টিতে। আগামী দুই দিনে চট্টগ্রাম বন্দরে আসছে আরো দুটি জাহাজ। এসব জাহাজের রুট ও গভীর সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে তেল মজুত ও সীমান্তে পাচার রোধে চালানো হচ্ছে অভিযানও।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও।  জ্বালানি নিয়ে নানামুখী আলোচনা, রেশনিং, সরবরাহ ঘাটতির ভেতরেই নানা বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে৷ ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে সমুদ্র পথে।

আরও পড়ুন:নিজেকে নিরপেক্ষ রাখতে দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ

বানৌজা শহীদ দৌলতের অধিনায়ক লে. কমান্ডার মীর কামরুল হাসান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজের চলাচল ও নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী।

মীর কামরুল হাসান বলেন, জাহাজ চলাচলের রুটে মোতায়েন রয়েছে যুদ্ধ জাহাজও। নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তেল চুরি ও পাচার ঠেকাতে উপকূলীয় এলাকাতেও নৌবাহিনীর পাশাপাশি সমন্বিত নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital