বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

অটো লগআউটের বিভ্রাটে ফেসবুক-মেসেঞ্জারের কোটি ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫১ মোট ভিউ

 

 

বিশ্বের বিভিন্ন দেশে একযোগে প্রযুক্তিগত সমস্যায় পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। হঠাৎ করেই অসংখ্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। একই সঙ্গে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও নানা ধরনের জটিলতার অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম ইউনিলেইডের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না, আবার অনেকের ফিড স্বাভাবিকভাবে লোড হচ্ছে না।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক সেবায় বিঘ্ন ঘটার অভিযোগ করেছেন।

 

 

আরো পড়ুন:বাগাতিপাড়ায় জনকল্যাণে সহায়তার হাত প্রসারিত করলেন প্রতিমন্ত্রী পুতুল

 

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

অন্যদিকে, ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের সমস্যা নিয়ে ইতোমধ্যে সাড়ে ৭ হাজারের বেশি ব্যবহারকারী রিপোর্ট করেছেন। অভিযোগকারীদের অনেকেই জানিয়েছেন, লগআউট হওয়ার পর পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

কিছু ব্যবহারকারীর স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ বার্তাও প্রদর্শিত হচ্ছে বলে জানা গেছে।

 

 

 

 

ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। ফলে মেটার একাধিক প্ল্যাটফর্মেই সেবার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে ঠিক কী কারণে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে, সে সম্পর্কেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ লগইন জটিলতার কথা বলছেন, আবার কেউ ফিড লোডিং সমস্যার অভিযোগ করছেন।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

শেয়ার করুন

One thought on "অটো লগআউটের বিভ্রাটে ফেসবুক-মেসেঞ্জারের কোটি ব্যবহারকারী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital