বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক জাকির সেচ পাম্পের তারে জড়িয়ে মৃত্যু হলো কৃষকের তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল

মোবাইল গ্রাহকদের জন্য রয়েছে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ মোট ভিউ
‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে গ্রাহক ভোগান্তি কমাতে ও অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে দেশে মোবাইল সংযোগধারীর সংখ্যা সাড়ে ১৮ কোটি। এর মধ্যে শহরে ৪০ শতাংশ ও বাকি ৬০ শতাংশ ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলে থাকেন।

 

নেটওয়ার্কের মান শহরে কিছুটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট ব্যবহারে মেলে না কাঙ্ক্ষিত গতি। এ অবস্থায় গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক।

 

বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য ৮ দশমিক ৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মেগাহার্টজ করে রবি ও বাংলালিংক ৬ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে। তবে পারেটর দুটি এর আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত ৮৫০ মেগাহার্টজ ব্যান্ড এবং ‘ই-জিএসএম’ তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে পরীক্ষামূলক এক মাসের জন্য ৮ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

 

 

 

রবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা অনেক সময় ঘরে বসে ডাটা নেটওয়ার্কটা ঠিক মতো পান না। এই জায়গায় অনেকটা এড্রেস করতে পারব। মাইনর ‘ই-জিএসএম’- এ আমরা তৈরি আছি। কারণ আমাদের ইকুইপমেন্ট আছে।

বাংলালিংক থেকে জানানো হয়েছে, পরীক্ষা করতে বিটিআরসি আমাদেরকে বিবেচনা করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital