বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী

গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু

নাটোর (সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯২ মোট ভিউ

 

 

নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার
১ নং শুকাস ইউনিয়নের শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গ্রামের বিভিন্ন এলাকায় গামছা বিক্রি করছিলেন। একপর্যায়ে তিনি শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে আলামিন (৩৫) নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় এসে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে শরীর কাঁপুনি দিয়ে মাটিতে পড়ে যান।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

আরও পড়ুন : জাবির লোক প্রশাসন শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কাব্য-আক্কাস

 

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital