মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ

পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯২ মোট ভিউ

 

 

পঞ্চগড়ের সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

রোববার (১৪ জুন) মাদ্রাসা পরিদর্শনে যান জেলা জামায়াতের আমির মাওলানা মু. ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদ্রাসার সার্বিক ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পুনর্গঠন ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুদানের অর্থ মাদ্রাসার সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ মাদ্রাসার দ্রুত পুনর্বাসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital