শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে যা বললেন মনিরা মিঠু পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তল-রিভলবারসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ও গুলি উদ্ধার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়া জব্দ ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে উপকূলে পরিবর্তনের প্রত্যাশা নিরাপত্তাহীনতায় বিমান: ফের স্থগিত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সৌদি থেকে শুক্রবার দেশে আসছে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশ গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন’: স্পিকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৪ মোট ভিউ

 

 

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’। আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

এমআইএসটির শিক্ষার্থীভিত্তিক ফর্মুলা স্টুডেন্ট দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

 

এটি ছিল বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের এ ধরনের ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল শিল্পের পেশাজীবী এবং নীতিনির্ধারকেরা একসঙ্গে অংশ নেন। আয়োজকদের আশা, এই আয়োজন দেশের অটোমোবাইল কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ আরও শক্তিশালী করবে।

 

শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতা গড়ে তোলাই সামিটের মূল উদ্দেশ্য। আয়োজনে প্রায় ২,৫০০-এর বেশি অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম (OEM) খাতের উন্নয়ন সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রী প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়।

 

এছাড়া দর্শনার্থীদের জন্যে ইভেন্টে আকর্ষণ হিসেবে ছিল কার শো, গো-কার্ট রেসিং, সিমুলেটর রেসিং। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ‘কার শো’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শিত হয়।

 

মূল আয়োজনের পূর্বে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়, যেখানে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান ও হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়নে অভিজ্ঞ দেশি-বিদেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রী প্রফেশনালরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

 

এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইভেন্ট বাংলাদেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং বাংলাদেশে ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital