বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান

ডুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক’স ফেস্ট – ২০২৬

ডুয়েট প্রতিনিধি, গাজীপুর
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৫ মোট ভিউ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ প্রযুক্তি, উদ্ভাবন ও রোবোটিক্স চর্চাকে আরও সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক’স ফেস্ট ২০২৬। ডুয়েট রোবোটিক্স ক্লাবের আয়োজনে আগামী ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ক্লাবটির বার্ষিক এই প্রযুক্তি ও উদ্ভাবন উৎসব।
ডুয়েটের শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রকৌশল, প্রোগ্রামিং এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশ ও প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে থাকছে পাঁচটি প্রতিযোগিতা। এগুলো হলো রোবট ফুটবল, লাইন ফলোয়ার রোবট, রোবো অলিম্পিয়াড, রোবো রেস এবং আইডিয়া কুয়েস্ট।
উৎসবের লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ডুয়েটের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। রোবট ফুটবল প্রতিযোগিতা প্রথম ও দ্বিতীয় বর্ষের ডিআরসি সদস্যদের জন্য উন্মুক্ত। আইডিয়া কুয়েস্টে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এককভাবে অথবা এক থেকে তিন সদস্যের দলে অংশ নিতে পারবেন। এছাড়া রোবো রেস প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন এবং রোবো অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন ২০২৫ ও ২০২৬ সেশনের ডিআরসি সদস্যরা।
আয়োজকদের মতে, প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ করে দেবে। বিশেষ করে আইডিয়া কুয়েস্টে অংশগ্রহণকারীরা প্রকৌশল বা প্রযুক্তিভিত্তিক কোনো বাস্তব সমস্যার সমাধানমূলক ধারণা পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, কার্যকর প্রোটোটাইপ অথবা উভয়ের মাধ্যমে তুলে ধরতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার অর্থ, চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপ ট্রফি, অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য সনদ এবং নির্বাচিতদের জন্য বিশেষ ডিআরসি ফেস্ট ২০২৬ টি-শার্ট।
আয়োজকদের প্রত্যাশা, ডিআরসি ফেস্ট ২০২৬ ডুয়েটে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা, সৃজনশীল চিন্তা ও রোবোটিক্সে আগ্রহ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের দক্ষ প্রকৌশলী ও উদ্ভাবক তৈরিতেও উৎসবটি কার্যকর ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

One thought on "ডুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক’স ফেস্ট – ২০২৬"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital