বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

 

 

সাজু আহমেদ: যশোরের মণিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) উপজেলার সোহরাব মোড়, টেংরামারি ও রোহিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

 

এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুশান্ত দত্ত ও থানা পুলিশের একটি দল অংশ নেয়।

 

অভিযান সূত্রে জানা যায়, মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা, ফাহিমা ফুডসকে ১০ হাজার টাকা ও মেহেদি ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি বেকারিতে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন বাজারজাতকরণ, মানবদেহের জন্য ক্ষতিকর অননুমোদিত চীনা রঞ্জক পদার্থ ও অন্যান্য রাসায়নিক (স্যাকারিন, অ্যাঞ্জেল পাউডার) ব্যবহার, পণ্য উৎপাদনের নির্ধারিত দিনের থেকে একদিন অগ্রিম দেখিয়ে পণ্য প্যাকেটজাত, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি কারণে তিনটি বেকারিকে দণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital