মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোরের আহ্বায়ক কমিটি সংশোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৭ মোট ভিউ

 

 

 

 

জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোরের আহ্বায়ক কমিটি সংশোধন করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সংশোধিত নতুন আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট আলেক শেখকে আহ্বায়ক করা হয়েছে।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুর রশিদ মাস্টার, প্রভাষক আব্দুস সালাম, মো. শামসুল আলম মাস্টার ও হাসান আলী সোহেল।

 

এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাশার। যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরুল ইসলাম ও সুজন মাহমুদ।

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মিজানুর রহমানকে (সিংড়া) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল সরদার (সিংড়া)।

 

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে মনজুরুল ইসলাম (লালপুর), মনজুর হোসেন (বাগাতিপাড়া), শিরিন খাতুন (গুরুদাসপুর), তৌহিদা ইসলাম তন্নীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

 

সভায় আলোচনা গুরুত্ব পায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

অ্যাডভোকেট আলেক বলেন

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোর সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জেলার সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital