বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ মোট ভিউ

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দেওয়া এবং সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে জবি ছাত্রদল গতকাল রাত থেকেই ক্যাম্পাসে অবস্থান করছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করে যাব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital