বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার গ্রেপ্তার আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে: শিক্ষামন্ত্রী মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আওয়ামী আমলের নির্যাতন ও শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়’: মোবারক হোসাইন ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে ক্যামেরা: সিইসি ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে জোড়া জয় বাংলাদেশের: সেশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Arts’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত মণিরামপুরের একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না: নূরুল ইসলাম নয়ন

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ মোট ভিউ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়ীত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital