শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের সুযোগ বাড়াল বিআরটিএ জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয় জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা কড়াকড়ি, কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঝিনাইদহে সারের কার্ড ঘিরে সংঘর্ষে আহত ১২ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, কারণ অনুসন্ধানে পুলিশ ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তা সাঙ্গাকারা সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনে এককালীন ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নিবন্ধন নবায়নে বছরে যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিধিমালায় বলা হয়েছে, ই-রিকশার ফিটনেস সার্টিফিকেট নিতে ১ হাজার টাকা ফি দিতে হবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট ও বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক দেবে। ব্লু-বুকে চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্যও থাকতে হবে।

নিবন্ধন ও নবায়ন ফি থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না।

নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ এবং ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে। আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital