বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

৩৩ বছর পর জাকসু ভবন সংস্কারে ৪৬ লাখ টাকার বাজেট

মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৬ মোট ভিউ

 

 

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অকার্যকর থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবন সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে এ খাতে প্রায় ৪৬ লাখ টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব একান্ত আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকা জাকসু ভবনকে পুনরায় কার্যকর ও ব্যবহার উপযোগী করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবনের কিছু প্রাথমিক মেরামত কাজ সম্পন্ন হয়েছে এবং ওই ব্যয়ও প্রস্তাবিত বাজেটের অন্তর্ভুক্ত থাকবে।

কোষাধ্যক্ষ আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি আধুনিক ও কার্যকর জাকসু ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই সংস্কারের জন্য আলাদা বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

আরও পড়ুন :জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল – রিয়ন

 

 

এদিকে জাকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযত্নে ভবনটি কার্যক্রম পরিচালনার অনুপযোগী হয়ে পড়ে। সাময়িক সংস্কারের মাধ্যমে কার্যক্রম চালু থাকলেও সেখানে সকল সম্পাদকদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।

তিনি বলেন, “জাকসুর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পূর্ণাঙ্গ সংস্কারের কোনো বিকল্প নেই। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সংস্কার কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের সেবার পরিধিও বৃদ্ধি পাবে।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, জাকসু ভবনের সংস্কার সম্পন্ন হলে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক কার্যক্রম আরও কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital