সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিতর্ক এড়াতে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার দেখিয়ে ফেরার পথে যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা ও শিশুর ছুটির পর বেনাপোলে বাণিজ্য শুরু, সার্ভার জটিলতায় বিলম্ব মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ মোট ভিউ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল তুলে ধরে তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিলেন সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে। লেজিসলেচার বা আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে বলে তিনি জানান।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি কিংবা পলাতক অপরাধীর অপতৎপরতা বরদাশত করা হবে না।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই এ ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে। তারা দেশে অস্থিরতা তৈরি করে পরিস্থিতির সুযোগ নিতে চায়।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital