মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের বিতর্ক এড়াতে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার দেখিয়ে ফেরার পথে যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা ও শিশুর ছুটির পর বেনাপোলে বাণিজ্য শুরু, সার্ভার জটিলতায় বিলম্ব মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ মোট ভিউ

দেশবিরোধী ষড়যন্ত্র ও সরকারকে ব্যর্থ করে দেওয়ার তৎপরতা রুখতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মেহেরপুরের পন্ডেরঘাট এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির এবং মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital