সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিতর্ক এড়াতে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার দেখিয়ে ফেরার পথে যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা ও শিশুর ছুটির পর বেনাপোলে বাণিজ্য শুরু, সার্ভার জটিলতায় বিলম্ব মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ মোট ভিউ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো: কামরুজ্জামান। রোববার (২৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তাকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।

ড. মো: কামরুজ্জামান, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগদান করেন। একই বছরের ২৯ জানুয়ারি তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।

নতুন সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা মন্ত্রণালয়ের।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital