শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওমরা সফর বাতিল হয়েছে। ঈদের পরপরই সপরিবারে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ওমরায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরায় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার সৌদি আরবে কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।

এদিকে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যজুড়ে চলছে। মার্চের শুরুতে এর সূচনা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে। এরপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন।

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরায় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি৷ লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের। এর আগে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital