শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

নবীনদের স্বাগত জানাতে ফুল হাতে জবি ছাত্রদল

জবি প্রতিনিধি,তৌকি
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করা হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে নতুন যারা এসেছে, তারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই, তারা মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাক।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। যেকোনো সমস্যা বা প্রয়োজনে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।”

 

 

আরো পড়ুন:সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন গাজী শহিদুল ইসলাম

 

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের জন্য বিশ্ববিদ্যালয় একটি নতুন যাত্রা। এই পথচলায় তাদের নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা চাই, তারা ভয়মুক্তভাবে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুক।”

কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ,মোস্তাফিজ রুমি
,মোঃ শাহরিয়ার হোসেন ,মাহমুদুল হাসান মাহমুদ ,রবিউল আওয়াল ,ইয়াকুব শেখ অনিক
,নাহিয়ান বিন অনিক ,নজরুল ইসলাম মামুন,রাশেদ আমিন ,সাখাওয়াত ইসলাম খান পরাগ, ,রাসেল মিয়া,সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও আহবায়ক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

One thought on "নবীনদের স্বাগত জানাতে ফুল হাতে জবি ছাত্রদল"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital