বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাবিতে জেইউডিও’র আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

মো. আসাদুল আলম জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যুক্তিবাদী চিন্তা ও মননশীলতা বিকাশের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)

আয়োজিত ১৯তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। ‘নই বাঁধা, নই দাস; রাজার ত্রাসের দাসত্বে নয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে দশ দিনব্যাপী এই বিতর্ক উৎসব।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল আকর্ষণ আন্তঃহল বিতর্ক পর্ব শুরু হবে আগামী ৮ মে। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে।

এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে শোক ও স্মৃতির আবহে। গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত জাবির শিক্ষার্থী ও জেইউডিও’র সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়েছে।

 

আরো পড়ুন :চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

 

প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ওয়ারা তালহা।
জেইউডিও’র সভাপতি আল লুবান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দেওয়া এবং যুক্তিনির্ভর সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। হলভিত্তিক বিপুল অংশগ্রহণ এই উদ্যোগের ইতিবাচক দিক নির্দেশ করে।”

আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital