বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন অধ্যাপক ড. রশিদুন নবী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

 

 

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ ড. রশিদুন নবী।

 

২৩ মে বিকাল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

 

বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন নবী ১৯৮০ সাল থেকে নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউট-এ তাঁর কর্মজীবনের সূচনা হয়।

 

এরপর ২০০৭ সালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।

 

কর্মজীবনে তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল-সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ড. রশিদুন নবী সর্বাধিক সংখ্যক নজরুল-সংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক।

 

 

আরও পড়ুন : রানাকে ঘিরে তার গ্রামে চাঞ্চল্য তথ্য ও আলোচনার সৃষ্টি হয়েছে

 

এছাড়া নজরুলবিষয়ক গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়িরও বেশি। বিভিন্ন জার্নাল ও গবেষণাগ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

নজরুল গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ‘নজরুল পুরস্কার ২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশন থেকে ‘কবি নজরুল স্মৃতি পদক ২০১৭’, পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি থেকে ‘নজরুল পুরস্কার ২০১৮’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক ২০২৫’সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা লাভ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital