শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা পানিবণ্টন নিয়ে উত্তেজনার জেরে থালাপতির সিনেমার প্রদর্শনী বন্ধ ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী আশুলিয়ায় ‘প্রেসারকুকার’ বোমা উদ্ধার, থানায় মামলা ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে : মির্জা ফখরুল জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে মননে জুলাই, থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ আরও অনেকে

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

 

জুলাইয়ের স্মৃতি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।

 

আগামী ৮ জুলাই (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ডা. জাহেদ উর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর।

 

আয়োজক সূত্রে জানা গেছে, জুলাইকে ঘিরে ইতিহাস, স্মৃতি, অভিজ্ঞতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারীদের মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে।

 

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital