সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিতর্ক এড়াতে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার দেখিয়ে ফেরার পথে যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা ও শিশুর ছুটির পর বেনাপোলে বাণিজ্য শুরু, সার্ভার জটিলতায় বিলম্ব মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদরাসায় যৌন নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: ধর্মমন্ত্রী

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ মোট ভিউ

মাদরাসায় যৌন নির্যাতন ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এসব অপরাধের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদরাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের যৌন নির্যাতন বা অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কোনো মহল যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে। তিনি বলেন, সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সামাজিক সচেতনতা তৈরি এবং অপরাধ প্রতিরোধে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধিসহ নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা ধর্মমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital