মেহেরপুরের বারাদী বাজারে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আটক দুই যুবকের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় মিলেছে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য। এ সময় তাঁদের কাছ থেকে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ চারটি স্মার্টফোন ও একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করে পুলিশ।
সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই যুবক হলেন সাব্বির আহমেদ ও মাফুজুর রহমান ওরফে শিপন। অনলাইন জুয়ার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতে এই দুইজন বারাদি বাজারে খেলনা পিস্তল দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেছিল। এসময় তাদের আটক করে পুলিশকে সোপর্দ করেন স্থানীয়রা